মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেলিমকে (২৭) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাটুরিয়া থানা পুলিশ গত সোমবার বেলা ১১ টার দিকে দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সেলিমকে (২৭) ইয়াবাসহ গ্রেপ্তার করে।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন খান মুহিদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এক জরুরি সভায় ছাত্রলীগের দরগ্রাম শাখার আহ্বায়ক সেলিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ওই আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।