বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। পেনিনসুলা ব্যালেন্সড ফান্ড আকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা।
এ ফান্ডের উদ্যোক্তা অংশের পরিমাণ হচ্ছে ২ কোটি টাকা। অবশিষ্ট ১৮ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে সকল বিনিয়োগকারীর কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হচ্ছে ১০ টাকা। বে-মেয়াদি এ ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হচ্ছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।