এনআরবি গ্লোবালের নতুন এএমডি মোস্তাফিজুর রহমান

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে গত মঙ্গলবার এনআরবি গ্লোবাল ব্যাংকে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।

মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ১৯৮৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি আগ্রাবাদ, খাতুনগঞ্জ কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসাবে ও চট্টগ্রাম উত্তর জোনের প্রধান এবং পরবর্তীকালে প্রধান কার্যালয়ের মানব সম্পদ উইংয়ের প্রধান (সিএইআরও) হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি