রাজনৈতিক অফিসে মাদক ব্যবসা নেতা আটক

স্বেচ্ছাসেবক লীগের অফিসে বসে ফেনসিডিল ও ইয়াবা বিক্রির সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশীদ নান্নুকে (৫০) হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। বজলুর রশীদ নান্নু কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ফয়লা বোর্ড স্কুলপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম জানান, শহরের কালীবাড়ি স্বেচ্ছাসেবক লীগের অফিসে বসে মাদক বিক্রির সময় ৩০টি ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করাা হয়।