বাংলাদেশের কৃষি খাতে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের একটি কোম্পানি। তারা এ দেশে তিনটি কৃষি প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করবে। চীন বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করবে।
গতকাল কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সঙ্গে চীনের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জো এ কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে মানসম্মত খাদ্য ও পুষ্টি নিশ্চিত করে ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশে পরিণত হতে এবং কৃষি প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজনের মাধ্যমে কৃষিকে লাভজনক করতেও কাজ করছে সরকার।