মেষ : কর্মক্ষেত্রে আরো উন্নতি ঘটবে। আত্মীয়রা ব্যয় বাড়াতে পারবে না। ভ্রমণে আনন্দ বাড়বে।
বৃষ : আয় বাড়বে এবং স্ত্রীর জন্য ব্যয় বাড়তে পারে। পাওনা টাকা পেতে চাপ প্রয়োগের প্রয়োজন হতে পারে। রক্তচাপ ও পেটের বায়ু বাড়ার যোগ আছে।
মিথুন : কাজে দ্রুত উন্নতি নেই, তাই মেজাজ গরম হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা কাজে সহযোগিতা করবে। দেহে রোগের ঝুঁকি আছে।
কর্কট : ব্যবসায় উন্নতি দেখা যায়। ভ্রমণে অতৃপ্তি ও ব্যয় বাড়বে। বন্ধুরা বেআইনি ব্যবসায় নিয়ে যেতে পারে।
সিংহ : ব্যবসায় ও রাজনীতিতে দ্রুত উন্নতি যোগ আছে। পরিশ্রম বাড়বে। স্বল্প ভ্রমণে আনন্দ যোগ আছে।
কন্যা : কর্মক্ষেত্রে ঝগড়া ও মারামারি লাগতে পারে। শত্রুরা এই সুযোগে ক্ষতি করতে পারে। সতর্কতার সঙ্গে চলুন।
তুলা : কর্মোপলক্ষে বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় ও রোগ বাড়তে পারে। রোমাঞ্চ শুভ।
বৃশ্চিক : চাকরির ক্ষেত্রে বসদের কুনজরে পড়তে পারেন। রোগ ও ব্যয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।
ধনু : কর্মক্ষেত্রে গোপন শত্রুরা তৎপর থাকবে। প্রেমে অতৃপ্তি আসবে। গায়ের ব্যথা বাড়তে পারে।
মকর : হঠাৎ কোনো নতুন পথে আয়ের উপায় হয়ে যাবে। বিনিয়োগ করা কঠিন হবে। স্নায়ু দুর্বলতা বাড়তে পারে।
কুম্ভ : ব্যবসায় আইনি জটিলতার ব্যবস্থা নিন। দূরের ভ্রমণ অতৃপ্তি নিয়ে আসবে। হঠাৎ আত্মীয়রা শত্রুতা করতে শুরু করবে।
মীন : কাজে ব্যস্ততা বাড়বে। বন্ধুরা সহযোগিতা করলে আয় বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।