পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোন ফাতেমা খাতুন (৫) ও মিম খাতুনের (৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার দুর্গা নারায়নপুর পুঠিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের বাবলু জোরদারের মেয়ে ও মিম খাতুন বজলু রহমানের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় ফাতেমা ও মিম বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে পাশে পুকুরের পানিতে দুই বোন ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।