মেষ: চর্ম ও খনিজ দ্রব্যের ব্যবসায় লাভ হবে। আত্মীয়র চাপ বিশেষ অসুবিধায় ফেলতে পারবে না। রোমাঞ্চ শুভ।
বৃষ: রাজনীতিতে অধীনস্থরা ঠিকমতো কাজ করবে না। ব্যয় বাড়তে পারে। পরিবারের দ্বন্দ্ব দেখা দেবে।
মিথুন: ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। মেজাজ ঠা-া রাখুন। দুর্ঘটনা যোগ আছে।
কর্কট: ব্যবসায় উন্নতি যোগ আছে। বিনিয়োগে অনেক অর্থের প্রয়োজনে ঋণ গ্রহণের দরকার হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনায় পড়তে পারেন।
সিংহ: ওষুধ ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা ভালো হবে। বন্ধুদের সাহায্য চাইলে কাজে দেরি হবে। নিজের পরিকল্পনায় এগিয়ে যান।
কন্যা: কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ যোগ আছে। বর্তমান বাসস্থানের পরিবর্তন করার জন্য চাপ অনুভব করবেন।
তুলা: কর্মে উন্নতি করতে হলে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করুন। আত্মীয় ও কর্মচারীদের অসহযোগিতায় সব কাজ শেষ হতে দেরি হবে। শত্রুরা দমন থাকবে।
বৃশ্চিক: চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বড় কর্তারা তেমন চাপ সৃষ্টি করবে না। স্ত্রীর নেতৃত্বে চলতে হবে।
ধনু: ব্যবসায় পুঁজি বিনিয়োগ ভালো হবে না। প্রকাশ্য ও গোপন শত্রুরা একযোগে কাজে বাধা সৃষ্টি করতে পারে। ব্যয় বাড়বে।
কুম্ভ: কর্মক্ষেত্রে কর্মচারী সমস্যা দেখা দিতে পারে। কাজের জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। অল্প সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে।
মীন: কাজে ব্যস্ততা বাড়বে। বিদেশ ভ্রমণে আংশিক ভালো হতে পারে। সংসারে আনন্দযোগ আছে।