বিশ্বকাপ ক্রিকেটের গান ‘জয় আজ হবে’

কিছুদিন পরই বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সারা বিশ^ ক্রিকেট উন্মাদনায় ভাসছে এখন থেকে। এমন সময় ‘জয় আজ হবে’ শিরোনামের ক্রিকেটের গান নিয়ে হাজির হলেন তিন তরুণ তুর্কি। গানটির কথা ও সুর করেছেন নাজমুল নিশান, গেয়েছেন রেজওয়ান আর সংগীতায়োজন করেছেন খাইরুল ইসলাম। নিশান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে গান লিখছি। অর্ধশত গান আছে। তবে এই প্রথম আমার একটি গান বাজারে আসছে। মূলত ক্রিকেটের প্রতি অন্য ধরনের ভালোবাসা থেকেই এ গানটি লেখা। বিশ্বকাপ ক্রিকেটের এই উন্মাদনায় আমার গানটি শ্রোতা-দর্শকদের আরও একটু আন্দোলিত করবে বলে আমার বিশ্বাস।’ আলী রেজওয়ান বলেন, ‘আমি মূলত নিজের গানই করে

থাকি। আমার বাবা লেখেন, আমি সুর করি। এই প্রথম নিজেদের বাইরের কারও কথা ও সুরে গাইলাম। গানটিতে নতুন কিছু বিষয় আছে, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন আলম আশরাফ। বিশ^কাপ ক্রিকেট শুরুর প্রাক্কালে মিউজিক ভিডিওটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।