১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফল প্রকাশ

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) এই ফল প্রকাশ করে। এবার পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ। ntrca.teletalk.com.bd ওয়েব সাইটে এ ফল পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হয়েছে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এই পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে স্কুল

পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন।

গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।