শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

মহম্মদপুর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নূরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। নূরুজ্জামানের বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় ফেইসবুকে এমন পোস্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৯ মে জেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আ্ওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্র মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। এস কে নূরুজ্জামনের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মোহাম্মদ তোতা মিয়া।

তবে এস কে নূরুজ্জামান বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। জেলা আ্ওয়ামী লীগের সভাপতি র্কাও দ্বারা প্রভাবিত হয়ে আমাকে এ চিঠি দিয়েছেন।’