শিব্বির মাহমুদ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিপূর্বে তিনি এই প্রতিষ্ঠানের পর্ষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিব্বির মাহমুদ সুইসটেক্স গ্রুপের চেয়ারম্যান তিনি। এছাড়া ইউরোলেভেল, সুইসটেক্স প্যাকেজিং অ্যান্ড এক্সেসোরিজ ও সুইসটেক্স প্রিন্টার্সের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ লেভেল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি