বিশ্বকাপের প্রথম ঘোষিত দলে ছিলেন না। শেষ পর্যন্ত দলে দলে ডাক মেলেছে তার। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে দারুণ খুশি পাকিস্তান দলের তারকা পেসার মোহাম্মদ আমির।
আমিরের সঙ্গে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও আসিফ আলিও। আগের দল থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, আবিদ আলী ও জুনাইদ খান।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগটি আমিরের কাছেও হয়ত অবিশ্বাস্য হিসেবে ঠেকছে। তবে কৃতজ্ঞতা প্রকাশ করতে মোটেও কার্পণ্য করেননি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
দলে সুযোগ পাওয়া নিয়ে আমির তার টুইটারে লিখেছেন, “আলহামদুলিল্লাহ্, পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পেরে গর্বিত এবং কৃতজ্ঞ। আমার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। দেশকে গর্বিত করার চেষ্টা করব। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এই প্রার্থনা আরও বেশি প্রয়োজন।”
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন