পাগলা খনন শুরু

৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একসময়ের খরাস্রতা পাগলা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভা মেয়র কারিবুল হক রাজিন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহেদুল আলম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।