রুবানা হকের সঙ্গে সাক্ষাৎ

বিশুদ্ধ বাতাসে দম নিচ্ছেন জার্মান রাষ্ট্রদূত

বিজিএমইএ সভাপতি রুবানা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টেজ ও কাউন্সেলর ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন আন্দ্রিয়াস হার্টমান। গতকাল রুবানা হকের বনানীর বাসভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বিজিএমইএ’র নয়া পর্ষদ সরকার, ক্রেতা ও অন্যান্য স্টেকহোল্ডারের কাছে পোশাকশিল্পকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। অ্যাকর্ডের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতার প্রশংসা করে তিনি বলেন, ‘এখন বিশুদ্ধ বাতাসে দম নেওয়া যাচ্ছে, আর আমরা স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সংলাপের সম্ভাবনা দেখছি।’ শিল্পের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের কাছে আরও কীভাবে পৌঁছানো যেতে পারে, সে ব্যাপারেও পরামর্শ দেন।