আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শুরু হবে আগামীকাল থেকে। কিন্তু তার আগে সাউদাম্পটনে গতকাল অস্ট্রেলিয়া ও উইন্ডিজ নিজেদের ঝালিয়ে নিল আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে। তাতে অস্ট্রেলিয়া ৭ উইকেটের সহজ জয় পেয়েছে উইন্ডিজের বিপক্ষে। ম্যাচটিতে খেলেননি ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ করেন ৭৬ রান। আগে ব্যাট করে ৪৬ ওভার ২ বলে ২২৯ রানে অলআউট হয় উইন্ডিজ। সেই রান অস্ট্রেলিয়া টপকে যায় ১১ ওভার ৩ বল বাকি থাকতে। স্মিথের ৮২ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা। ফিঞ্চ আউট হন ৪২ রানে। শেষে দুই অপরাজিত ব্যাটসম্যান শন মার্শ ৫৫* ও গ্লেন ম্যাক্সওয়েলের ১৮* রানে সহজে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক কার্লোস ব্রাফেট। তার ৬৪ বলের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা। এ ছাড়া ওপেনার ইভিন লুইস খেলেন ৫৬ বলে ৫০ রানের ইনিংস।