মেষ: ব্যবসা লাভজনক হবে। সংসার নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে। যৌন ব্যাধি, বিশেষ করে ডায়াবেটিস রোগের ভয় আছে।
বৃষ: কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তা হলে দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেমে অথবা দাম্পত্য জীবনে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মনোবল দুর্বল থাকবে।
মিথুন: কর্মক্ষেত্রে অধীনস্থরা অসহযোগিতা করবে। তাই নিজের পরিশ্রম বেড়ে যাবে এবং মনে অতৃপ্তি দেখা দেবে। ব্যয় বাড়বে।
কর্কট: কাজ করে আনন্দ লাভ হবে। কর্মফল শুভ হবে। সঞ্চয় বাড়বে।
সিংহ: চাকরিক্ষেত্রে পদোন্নতি হবে। পুরোনো আশা পূরণ হতে পারে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল খুবই ভালো পাবে।
কন্যা: কর্মক্ষেত্রে কাজে অতৃপ্তি আসবে। বন্ধুদের সহযোগিতায় মনোবল বাড়বে। পরিশেষে সব সমস্যার সমাধান হবে।
তুলা: সংসারে স্বামী স্ত্রীর ওপর অথবা স্ত্রী স্বামীর ওপর প্রভুত্ব করতে গিয়ে আত্মীয়দের সমালোচনার মুখে পড়বে। স্ত্রীর আয় বাড়বে। স্বল্প ভ্রমণ হতে পারে।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাওয়া সহজ হবে। আয় বাড়বে। তবে রোগ ভয় থাকবে।
ধনু: অংশীদারি ব্যবসায় মান-অভিমান দেখা দেবে। অংশীদাররা বেশি খরচ করবে। নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মকর: কাজে অবসাদ আসবে। রোগের জন্য বিদেশ যেতে হবে। ব্যয় বাড়বে।
কুম্ভ: ব্যবসায় গতি পাবে এবং লাভ বাড়বে। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বন্ধুরা সাহায্যকারী হবে।
মীন: চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে খ্যাতি বাড়বে। সামাজিক কাজে পরিচিতি বাড়বে। আয় বাড়বে ও আত্মীয়রা উপকারে আসবে।