সাভারের আশুলিয়ায় কারাখানা সাজানোর অজুহাতে একটি সুতা তৈরি কারাখানায় নোটিশ ছাড়াই ১৫০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
এ ঘটনায় কারখানার ছাঁটাই হওয়া এক শ্রমিক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঁইচাবাড়ী কামাল গেট এলাকার আলিফ গ্রুপের আলিফ ইউনিট স্পিনিং মিলের দেড়’শ শ্রমিককে বেতন ও বোনাস দিয়ে কারখানা থেকে বের করে দেন মালিকপক্ষ।
কারখানার শ্রমিকরা জানায়, সকালে তারা কাজে যোগ দিতে আসলে কারখানার মূল ফটক থেকে তাদের জানানো হয় সকাল ৯টার দিকে তাদের বেতন ও বোনাস দেওয়া হবে।
পরে তাদের দেড়’শ শ্রমিককে নোটিশ ছাড়াই শুধু চলতি (মে) মাসের ২২ দিনের বেতন ও বোনাস দিয়ে ছাঁটাই করে মালিকপক্ষ।
তারা আরো জানায়, এর আগেও গত দুই মাসে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে প্রায় তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করেছে।
এ ব্যাপার কারখানার ম্যানজার মনিরুজ্জামান বলন, কারখানার ওই ইউনিটে নতুন মেশিন প্রতিস্থাপন করা হবে। নতুন বিদ্যুৎ সংযাগ থেকে শুরু করে আধুনিকায়ন করতে যা করা দরকার তাই করা হবে। তাই শ্রমিকদের দুই মাস ঘুরে আসতে বলা হয়েছে। দুই মাস পর আবার তাদেরই নিয়াগ দেওয়া হবে।
তবে মালিকপক্ষ তাদের এধরনের কোনো আশ্বাস ছাড়াই তাদের ছাঁটাই করেছে বলে জানান থানায় অভিযাগকারী কারখানার স্টোর অফিসার জাহান আলী।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় কারখানাটির এক স্টাফ থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।