স্টার সিনেপ্লেক্সে এক দিনে হলিউডের ৩ সিনেমা

ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে একদিনে হলিউডের তিন সিনেমা মুক্তি পাচ্ছে। আজ থেকে ‘জন উইক : চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদিন’ সিনেমা তিনটি চলবে বলে নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। আর আলাদিন সিরিজের নতুন সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমস খ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। আলাদিনের সবচেয়ে বড় চমক হচ্ছে এতে আলাদিনের দৈত্যরূপ হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে দেখা যাবে।

জন উইক-চ্যাপ্টার ৩ : এতে ‘জন উইক’ একজন সাবেক হিটম্যান। সবকিছু ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তিনি। কিন্তু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সেই অন্ধকার জগৎ তার পিছু ছাড়ে না। এমনই গল্প নিয়ে তৈরি কিয়ানু রিভসের দুর্ধর্ষ জন উইকের চরিত্র। আগের দুই চ্যাপ্টারের মতো যথারীতি এবারেও প্রধান চরিত্রে থাকছেন কিয়ানু রিভস। সোফিয়া চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী হ্যালি বেরিকে।

ব্রাইটবার্ন : খামারি দম্পতি টোরি এবং কাইলি অনেকদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। এ নিয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত। একদিন আচমকা আকাশ থেকে একটি উল্কা এসে পড়ে তাদের খামারের পাশে।

দু’জন ছুটে গিয়ে দেখেন সেখানে একটি বাচ্চা পড়ে আছে। কয়েক বছর পর ব্র্যান্ডন আবিষ্কার করেন তার মধ্যে অতিমানবীয় শক্তি আছে। ক্রমশ বাবা-মায়ের অবাধ্য হয়ে ওঠে সে। একের পর এক ভয়ংকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির কাহিনী।

আলাদিন : এক আশ্চর্য প্রদীপ, একটি দৈত্য, এক যুবক, আর সঙ্গে মিষ্টি প্রেমের গল্প নিয়েই আরব রূপকল্প ‘আলাদিন’। গল্পটি সবার জানা থাকলেও, রুপালি পর্দায় তা বারবার উঠে এসেছে নানাভাবে। তবে এবারের আলাদিন ভিন্ন।