ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে অভিনন্দন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী। জনগণের ভোটে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন এজন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে ভারতের জনগণের গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটাকে সম্মান জানাই।