নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এবং অবৈধ বালু উত্তোলন ও চাঁদা আদায়ের সময় ভ্রাম্যমাণ আদালত দুইজনকে সাজা দিয়েছে।
কলমাকান্দা থানার পুলিশ জানিয়েছে, উপজেলার মনতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহরাব হোসেন (৩০) ও ঘোষপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুলাইমানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই পৃথক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। সোহরাব হোসেন নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য আইনের মামলায় ছয় মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি। সুলাইমান জেলা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত কর্র্তৃক দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ ৩৩ হাজার ৩৯০ টাকার অর্থদন্ডে দন্ডিত আসামি।
কলমাকান্দা থানার ওসি মাজাহারুল করিম বলেন, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
গতকাল সকালে উপজেলার মুক্তিরচর গ্রামের সেলিম খান (৩০) ও একই গ্রামের নূরে আলমকে (২৮) অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদা আদায়ের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।