গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

ঈদে ১২ কিলোমিটার মহাসড়ক সচল রাখাই চ্যালেঞ্জ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘুরমুখো মানুষের নির্বিঘেœ যাতায়াতের জন্য টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়ক সচল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঈদের সাত দিন আগে থেকে বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রেখে রাস্তাকে সচল রাখা হবে। এ ১২ কিলোমিটার সড়কে কয়েকটি উড়ালসড়ক ও ইউলুপ এবং ড্রেনের নির্মাণকাজ চলার কারণে রাস্তার অবস্থা খুবই করুণ। গাজীপুরে রাস্তার কারণে যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নজর রাখার অনুরোধ জানান।

ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিরসন, গার্মেন্ট শ্রমিকদের সময়মতো বেতন-ভাতা পরিশোধ, তাদের ছুটি দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়র গতকাল শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল মিলনায়তনে বিভিন্ন বিভাগের এক যৌথ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ অনুরোধ করেন।

সভায় বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুরের অতিরক্তি পুলিশ সুপার রাসেল শেখ, বিজিএমইএ পরিচালক নাসির উদ্দিন প্রমুখ।