মেয়েদের যেসব জিনিস লুকিয়ে দেখে ছেলেরা

ছেলেরা কোনো মেয়ের দিকে তাকালে ভালো করেই সবদিক খেয়াল করে। মাথা থেকে পা পর্যন্ত তো চোখ বুলাবেই। সামনাসামনি দেখার পাশাপাশি ছেলেরা লুকিয়ে লুকিয়ে আরও কিছু জিনিস লক্ষ্য করে। অনেক মেয়েই হয়েতো সেগুলো জানেন না। জেনে নিন ছেলেরা মেয়েদের যেসব জিনিস লুকিয়ে লক্ষ্য করে-

মুখভঙ্গি

মুখভঙ্গি দিয়ে আদতে কিছুই বোঝা যায় না। কারণ আপনি যার দিকে হাঁ করে তাকিয়ে আছেন তিনি আপনাকে চেনেন না। এমনকি হয়তো খেয়ালও করেনি যে আপনি তাকে মন্ত্রমুগ্ধের মতো দেখছেন। তিনি হয়তো তখন অন্য কারো সঙ্গে বা নিজ কাজে মগ্ন।

পোশাক

কেমন পোশাক পরছেন আর কোন রঙের পোশাক পরছেন এই বিষয়টা ছেলেদের খুবই ভাবায়। ধরুন আপনি ভাইয়ের সঙ্গে বেরোলে একরকম পোশাক পরবেন, বয়ফ্রেন্ডের সঙ্গে একরকম পরবেন, বরের সঙ্গে অন্যরকম। তাই আপনার পোশাকের রং দেখেই ছেলেরা সহজে অনুমান করতে পারে আপনি কি চাইছেন। আপনি ঠান্ডা নাকি একটু রোমান্টিক তাও পোশাকে বোঝা যায়।

চুপিসারে ফোনের স্ক্রিনে তাকানো

বাসে, রেলে এমন অনেক লোক দেখবেন যারা আপনার ফোনের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। মানে আপনি কি টেক্সট করছেন, কাকে করছেন, কি লিখছেন।

কেমন খাবার পছন্দ

প্রথম দিন ডেটে গিয়েই কোনো মেয়ে যদি সালাদ বা অয়েল ফ্রি খাবার পছন্দ করেন, তাহলে ছেলে বুঝে নেয় কপালে দুঃখ আছে। স্রেফ নিজের ইমেজ বজায় রাখতেই এসব করছে। যদি মন ভরে বার্গার, চিপস, কোল্ডড্রিংক খায় মনে রাখতে হবে সে খেতে খুবই পছন্দ করে।

সেলফি আর লিপস্টিক

যে মেয়ে ঘনঘন সেলফি তোলে নিজের মুখে দেখে ছেলেরা নিশ্চিত হয়ে যায় যে এ মেয়ে ফ্লার্টিং-এ ওস্তাদ। আর যে কানে হেডফোন নিয়ে বইতে মগ্ন থাকে বাসে থাকাকালীনও তার মানে এ বেশ ভালো। বন্ধুত্বতে আগ্রহী।

বউ বা প্রেমিকার মন বুঝতে

যদি দেখে যে বউ বাথরুমে ঢুকে গলা ছেড়ে গান গাইছে তখন ছেলেরা মনে করে বউয়ের মুড ভালো আছে। আর যদি গম্ভীর হয়ে শুধুই পানি ঢালার শব্দ আসে বুঝে নিতে হবে যে আজ চাপ আছে।