চার লাইনের জংশন খ্যাত পশ্চিম রেলের বৃহত্তম রেলওয়ে জংশন দিনাজপুর জেলার পার্বতীপুর স্টেশনকে আধুনিকায়ন করা হবে। এর জন্য ২০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় পার্বতীপুর স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এই ঘোষণা দেন।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে স্বল্পবিরতির পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেন উদ্বোধন শেষে ওই ট্রেনে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা গমন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহম্মেদ, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।