স্মার্টফোন কিনে না দেওয়ায় প্রেমিককে ৫২টি চড় (ভিডিও)

চীনে ২০ মে তারিখটিও ভালোবাসার দিন হিসাবে পালন করে তরুণ-তরুণীরা। চলতি বছর এ দিনেই রাস্তায় একটানা প্রেমিককে ৫২টি চড় মারলেন ক্ষুব্ধ প্রেমিকা।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে।

ঘটনাটি ঘটে চীনের ডাজহৌ শহরের ব্যস্ত রাস্তায়। সিসিটিভি ফুটেজ ও রাস্তার পথচারীদের মোবাইলে ঘটনাটি ক্যামেরাবন্দী হয়। এরপর ভাইরাল হতে সময় লাগেনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনার পরই পুলিশ এসে ওই যুগলকে থানায় নিয়ে যায়। তবে প্রেমিকার যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য পুলিশকে অনুরোধ করে প্রেমিক।

ঘটনার সূত্র ধরে পুলিশ ওই যুগলের কাউন্সেলিং করিয়েছে। জানা গেছে, প্রেমিকা অনেক দিন ধরে প্রেমিককে আর্থিক সাহায্য করে আসছিলেন। কিন্তু সাধ করে চিনের ভ্যালেন্টাইনস ডে-তে স্মার্টফোন উপহার চেয়েছিলেন। তা কিনে দিতে পারেননি প্রেমিক।

সেই রাগেই প্রেমিককে ৫২টি চড় মেরেছেন বলে পুলিশেরতদন্তে উঠে এসেছে।