রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান ড. সুলতান আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।
গতকাল রবিবার রাজউক কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রিহ্যাব নেতারা আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে রাজউক চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে রাজউকের কার্যক্রম আরও গতিশীল হবে।
রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আবদুর রহমানের মেয়াদ গত ১৪ মে শেষ হয়। এরপর বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. সুলতান আহমেদ নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন।