মেষ: দাম্পত্য জীবনে স্ত্রী কর্তৃক মানসিক নির্যাতনের শিকার হতে হবে। শেষ মুহূর্তে আশা পূরণ হবে না। যৌন ব্যাধির ভয় থাকবে।
বৃষ: চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্ম বাড়লেও আয় আশানুরূপ বাড়বে না। স্নায়ু ও রক্তচাপজনিত রোগের বৃদ্ধি ঘটতে পারে।
মিথুন: গোপন শত্রুদের তৎপরতায় শারীরিক পীড়া বাড়তে পারে। দীর্ঘ ভ্রমণে অতৃপ্তি আসবে। ব্যয় বাড়বে।
কর্কট: ফটকা ও কালোবাজারি ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে আনন্দ পাওয়া যাবে। বিনিয়োগ শুভ হবে না।
সিংহ: গোপন শত্রুরা পরিকল্পনা ধ্বংস করার কাজে ব্যস্ত থাকবে। তবুও কর্মে উন্নতি হবে। তবে জমা বাড়বে না।
কন্যা: কোনো কাজই সম্পূর্ণ শেষ হবে না। দৈনন্দিন কাজে বাধা আসবে। পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা।
তুলা: সুন্দরীরা আকর্ষণ করার চেষ্টা করবে। তবে প্রেমে অতৃপ্তি দেখা দিতে পারে। পরিচিতরা কাজে অশান্তি আনবে।
বৃশ্চিক: কাজে বন্ধুরা অতৃপ্তি আনবে। প্রকাশ্যে শত্রুরা বিরোধিতা করবে। রোগ-ভয় বর্তমান থাকবে।
ধনু: শারীরিক অসুস্থতা বাড়তে পারে। প্রেম-রোমাঞ্চ শুভ। কিন্তু দুর্ঘটনা যোগ আছে।
মকর: আয় বাড়বে, কিন্তু সংসারে অতৃপ্তিও বাড়বে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে। রোগে অর্থ ব্যয় হবে।
কুম্ভ: ঠান্ডাজনিত ও পেটের রোগে কষ্টভোগ হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ নেই। আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
মীন: কর্মক্ষেত্রে সুফল আসবে না। বন্ধুর দ্বারা অতৃপ্তি বাড়বে। সংসারে শান্তি থাকলেও ব্যয় বাড়বে।