বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. লুৎফুল হাসান

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য  হলেন প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর।

উপাচার্য হওয়ার দৌড়ে অনেকের নাম শোনা গেলেও প্রফেসর ড. লুৎফুল হাসানের নাম বেশ জোড়ালোভাবেই শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন থেকেই।

প্রফেসর ড. লুৎফুল হাসান শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। তিনি এর পূর্বে আরও একবার শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১৫ সালের ২৪ মে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান পশুপালন অনুষদের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর।

৪ বছরের মেয়াদকালে গত বৃহস্পতিবার ২৩ মে উপাচার্য হিসেবে তিনি কার্যদিবস শেষ করেন।