ডাকাতির ৭ মাস পর কৃষক ফিরে পেলেন মোবাইল ফোন

সাত মাস আগে ডাকাতি হওয়া মোবাইল ফোনসেট উদ্ধারের পর কৃষকের বাড়িতে গিয়ে ফেরত দিলেন দিনাজপুরের হাকিমপুর-হিলি সার্কেলের এএসপি।

গতকাল সোমবার বিকেলে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি নিয়ে এএসপি আখিউল ইসলাম চলে যান হাকিমপুর উপজেলার নিখিরা গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক শামীম হোসেনের বাড়িতে। পরে শামীমের হাতে তুলে দেন ডাকাতের হাতে খোয়া যাওয়া তার মোবাইল ফোনসেটটি।

২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কের ডুগডুগি বাজারের কাছে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা কৃষক শামীমের ব্যবহৃত ফোনসেটটি ছিনিয়ে নেয়।