লক্ষ্মীপুরে টেন্ডার সমঝোতার টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করতে একে অন্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ নানা অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও থানায় পৃথক অভিযোগ করেছে।
গতকাল সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ঠিকাদার আবদুল মান্নান লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম কুমার, আবুল খায়ের স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন প্রমুখ।
অন্যদিকে এর আগে শহরের একটি রেস্তোরাঁয় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ঠিকাদার মামুনুর রশিদ পৃথক আরেকটি সংবাদ সম্মেলন করেন। এ দুটি অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে ঘিরে বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে।