সাতক্ষীরার দেবহাটায় পুকুরে ডুবে একই এলাকার দুই শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে দেবহাটার নাজিরের ঘের এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
মৃতরা হলেন- আনারুল ইসলামের ৬ বছরের মেয়ে ঐশি ও সাগর হোসেনের একই বয়সী মেয়ে মিম।
ওসি বিপ্লব জানান, শিশুরা একটি পুকুর পাড়ে খেলার সময় পুকুরে পড়ে যায়। পরে খুঁজতে গিয়ে অন্য শিশুদের মাধ্যমে তাদের অভিভাবকরা জানতে পারে ঐশি ও মিম পুকুর পাড়ে খেলছিল। পরে পুকুরে তাদের ভেসে থাকা লাশ খুঁজে পায় অভিভাবক ও স্থানীয়রা।