ওয়ালটন ফ্রিজে মাশরাফীর অটোগ্রাফে গোল্ড এডিশন ব্যাট-বল

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে যেকোনো মডেলের ওয়ালটন রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা স্বাক্ষরিত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট-বল এবং ক্রিকেট ব্যাট পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আছে টিভিসহ বিভিন্ন পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গতকাল শুরু হওয়া এ সুবিধা থাকবে বিশ্বকাপজুড়ে। এ সময় যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশ শোরুম এবং ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা উক্ত সুবিধা পেতে পারেন। ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, চলতি বছর ২০ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর নাম দেওয়া হয়েছে ‘১৯-এ ২০’। ওয়ালটন ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে ৩৪ মডেলের গ্লাস ডোর, বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির চার মডেলসহ বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিংযুক্ত তিন মডেলের ফ্রিজ। গ্লাস ডোরে ২১টিসহ মোট ৩৮ নতুন মডেলের ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে আছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসরসমৃদ্ধ গ্লাস ডোরের ৩৮০ লিটারের তিনটি নতুন মডেল। বিজ্ঞপ্তি