মিথুনের আয় কম হলেও অভাব হবে না, সামাজিক সম্মান বাড়বে তুলার

মেষ: বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। পরিবারে শান্তি বিরাজ করবে। স্ত্রী নিজের নেতৃত্ব চাপাতে চাইবে।

বৃষ: স্বাস্থ্যগত কারণে বিদেশ ভ্রমণের যোগ আছে। কাজের চাপ তেমন বৃদ্ধি পাবে না। আয়-ব্যয় স্বাভাবিক থাকবে।

মিথুন: শরীরে পীড়ার জন্য ব্যয় বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যও ভালো যাবে না। আয় কম হলেও অভাব হবে না।

কর্কট: কর্মে উন্নতি যোগ আছে। অর্থ কিছুটা স্থিতি হবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়তে পারে।

সিংহ: নব পর্যায়ে বৈদেশিক বাণিজ্য শুরু হতে পারে। নৌবাহিনীতে চাকরি হতে পারে। দিনটি মোটামুটি শুভ।

কন্যা: ব্যবসার জন্য নতুন যোগাযোগ শুভ হবে না। শিক্ষার জন্য বিদেশ গমনের পরিবেশ আসবে। ব্যয় বাড়বে।

তুলা: কাজকর্ম গতানুগতিকভাবে চলবে। স্ত্রীর আয় বাড়বে। সামাজিক কাজে সম্মান বাড়বে।

বৃশ্চিক: ব্যবসায় মন্দাভাব থাকবে। রোগ ভয় থাকছে। আয় সামান্য বাড়তে পারে।

ধনু: মানসিক বল বাড়ছে না। টাকা লগ্নি করলে আটকে যাবে। রোগ ও ঋণ ভয় থাকবে।

মকর: সন্তানের বিদেশ গমন যোগ আছে। কাজের চাপ বাড়বে না। রোগ ভয় থাকবে।

কুম্ভ: ব্যবসায় আংশিক লাভ হবে। বন্ধুরা পাওনা আদায়ে সহযোগিতা করবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মীন: কাজে তৃপ্তি পাওয়া যাবে। কোনো নিকটাত্মীয় আইনি কাজে ঝামেলায় পড়বে। আয় সন্তোষজনক থাকবে।