কীভাবে বুঝবেন সোলমেটকেই খুঁজে পেয়েছেন আপনি

সবাই তো প্রেম করে। কিন্তু প্রেমের উপযুক্ত সঙ্গী কি হতে পারে সবাই। সারাজীবন পরস্পরের ঘনিষ্ঠজন হয়ে উঠতে বা আত্মার আত্মীয় হয়ে উঠে কয় জন। কেউ কখনো কাউকে ছেড়ে যাবে না। 

কীভাবে বুঝবেন, সেরকমই সঙ্গীর দেখা পেয়েছেন আপনি কিংবা দুজনেই। আপনারা দুজনেই ভিন্ন ভিন্ন প্রকৃতির হতে পারেন। ব্যক্তিত্বের মধ্যে দারুণ পার্থক্য থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, বিশেষ খাবার ও পানীয়ের প্রতি দুজনেই সমান আগ্রহী। সেই সঙ্গে একসঙ্গে কোথাও গিয়ে খাবার-দাবার ও পান করতে ইচ্ছুক।

সঙ্গীর নীরবতার মধ্যেও আপনি আনন্দ খুঁজে পাবেন। স্বাভাবিকভাবেই সবাই খুব একটা নীরব থাকতে চায় না। প্রিয় মানুষের সঙ্গে হেসে খেলে আড্ডায় সময় কাটাতে ইচ্ছা করে। কিন্তু সোলমেটের ক্ষেত্রে দেখা যাবে, সে নীরব থাকলেও আপনার ভালো লাগছে।

এটি কোনোভাবেই একপক্ষীয় সম্পর্ক থাকবে না। অস্বাস্থ্যকর বা দুর্বল কোনো সম্পর্ক নয় এটি। পরস্পরকে খুশি রাখতে ইচ্ছা করবে, খুশি দেখতে ইচ্ছা করবে। এটি সব সময় উভয়মুখী আদান-প্রদান।

প্রিয়জনকে স্পর্শ করলেই শরীর ও মনে অন্যরকম একটি দোলা দিয়ে যাবে। এ অনুভূতি অবশ্যই বিয়ের পর হানিমুনের নয়। বরং তার চেয়েও বেশি কিছু। যা ভাষায় ব্যক্ত করা যায় না সহজে। পরস্পরের হাত ধরলেই মনে হবে, আমরা একে অপরের আত্মার আত্মীয়।

একে অপরের যন্ত্রণাকে গুরুত্ব দেবেন। নিজ থেকেই বুঝতে পারবেন সঙ্গীর বেদনা। সে যদি কোনো কারণে খারাপ ব্যবহার করে তাতেও আপনি তাকে ছেড়ে যেতে চান না।