বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এক্স-ফ্যাক্টর ধোনি: সালমান খান

বিশ্বকাপের হাওয়ায় মাতোয়ারা ভারত। এর আমেজ লেগেছে বলিউড সুপার স্টার সালমান খানের গায়েও। টিম ইন্ডিয়ার সম্ভাবনা নিয়ে ভালোই ভাবছেন তিনি। ভাইজানের মতে, এবারের বিশ্বকাপে ভারত দলের এক্স-ফ্যাক্টর হতে পারে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

বর্তমানে নিজের ‘ভারত’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সালমান। তবে বিশ্বকাপের জোয়ারে গা ভাসা থেকে নিজেকে দূরে রাখতে পারলেন না তিনি। দেশ থেকে বসেই সুদূর ইংল্যান্ডে থাকা দলকে শুভকামনা জানিয়েছেন এই সুপারস্টার। সেই সঙ্গে ধোনিকে উল্লেখ করেছেন টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর হিসেবে।

“আমি মনে করি ধোনি ভারতের হয়ে এই বিশ্বকাপে এক্স-ফ্যাক্টর হতে পারে। সে খেলার প্রতি খুব বেশি মনোযোগী। যেকোনো অবস্থায় সে খুব সতর্ক থাকে।”

ধোনির হাত ধরেই ২৮ বছর পর ২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা অর্জন করে ভারত। গত ২০১৫ বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলে দলটি; সেবার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে তারা। এবার দলে ধোনি থাকলেও নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপই সম্ভবত ধোনির শেষ বিশ্বকাপ।