অন্যের ওপর নির্ভরতা কমান সিংহ, ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে কুম্ভর

মেষ: সন্তানের শিক্ষার দিকে নজর দিন। দুর্ঘটনা যোগ আছে। আত্মীয়দের জন্য উপার্জনে বাধা আসবে।

বৃষ: প্রতিপক্ষকে দমন করা সহজ হবে। ভ্রমণ শুভ নয়। হাসপাতালে খচর বাড়বে।

মিথুন: রোগ নির্মূলে অস্ত্রোপচার যোগ আছে। ডাক্তারদের অর্থপ্রাপ্তির যোগ আছে। শিক্ষকদের আয় বাড়বে।

কর্কট: পরিবারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কর্ম উপলক্ষে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। কর্মের স্বীকৃতি পাবেন।

সিংহ: অন্যের ওপর নির্ভরতা কমান। দীর্ঘ ভ্রমণে অর্থ ব্যয় হবে। শরীরে পীড়া যোগ আছে।

কন্যা: ভ্রমণে আনন্দ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মানী ব্যক্তির সহযোগিতা পাবেন। নিজের মেজাজ ও সম্মান বাড়বে।

তুলা: প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আদালতে টাকা ব্যয় হবে। চাকরি পাওয়ার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি কাজ এখনই শেষ করুন। অবিবাহিত বিয়ের যোগ আছে। আয় বাড়বে, তবে পরিবারে দ্বন্দ্ব চলবে।

ধনু: কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আশানুরূপ অর্থ আয় হবে না। শিল্পে বিনিয়োগের সুযোগ আসবে।

মকর: বন্ধুরা শত্রুর সঙ্গে হাত মিলাবে। আয় থেকে ব্যয় বেশি। পীড়া বৃদ্ধির যোগ আছে।

কুম্ভ: ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। বাড়ির ভবন সংস্কারে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ গোলযোগ সৃষ্টি করবে।

মীন: প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। আয় বাড়বে। অন্যকে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে না আনাই ভালো।