মিথুনের ব্যবসায় ক্ষতি, আয় বাড়বে বৃশ্চিকের

মেষ: রাজনীতিবিদদের কাজের চাপ বাড়বে। স্ত্রীর আত্মীয়রা কর্মক্ষেত্রে সহযোগিতা করবে। সঞ্চয় মোটামুটি ভালোই হবে।

বৃষ: কর্মে সম্মান বৃদ্ধির যোগ আছে। বন্ধু বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ।

মিথুন: কর্মব্যস্ততা বাড়লেও সঞ্চয় ভালো হবে। কর্মচারীদের ভুলে ক্ষতি হতে পারে। মানসিক অবসাদ দেখা দিতে পারে।

কর্কট: অধীনস্থদের ওপর চাপ বৃদ্ধি করে কাজ আদায় করা যাবে। মা ও বন্ধুদের দুর্ঘটনার যোগ আছে। প্রেম-রোমান্স শুভ।

সিংহ: শিক্ষার্থীরা শিক্ষায় সুফল পাবেন। প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

কন্যা: মায়ের রোগের জন্য ব্যয় বাড়বে। প্রতিপক্ষকে প্রশাসন দ্বারা দমন করা যাবে। ঋণ আদায় হবে না।

তুলা: অংশীদাররা কর্মে সহযোগিতা করবে। সন্তানদের শিক্ষার জন্য ব্যয় বাড়বে।

বৃশ্চিক: আয় বৃদ্ধি পাবে। কিন্তু অলসতা বাড়তে পারে। শিক্ষার্থীরা পড়ার জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন।

ধনু: ব্যবসার জন্য বন্ধুর সঙ্গে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। যৌনরোগ বাড়তে পারে। আয় ও বিনিয়োগ বাড়বে।

মকর: ব্যবসায়ে অর্থ বিনিয়োগ বাড়তে পারে। সংসারে ও মনে আনন্দ বিরাজ করবে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বের অবসান হবে।

কুম্ভ: সরকারি কর্মকর্তার বিদেশ যাওয়ার যোগ আছে। পরিবারের সদস্যদের দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষক ও আইনজীবীদের কর্মে উন্নতি হবে।

মীন: কাজের জন্য হঠাৎ বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। কর্মে উন্নতি হবে। কিন্তু স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। আয়ের নতুন পথ পাওয়া যেতে পারে।