বদনামের আশঙ্কা রয়েছে কন্যার, আত্মীয় সমাগমের যোগ ধনুর

মেষ: গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

বৃষ:  পারিবারিক ও দাম্পত্য কোনো বিষয়ে চিন্তা বাড়বে। মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

মিথুন: পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। ঋণগ্রস্তদের জন্য দিনটি ঝামেলাপূর্ণ। অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারেন।

কর্কট: চোখ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। পাওনা অর্থ হাতে আসতে পারে।

সিংহ: কাজের লোকের কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। গোপন শত্রুতার কারণে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আজ সামাজিক কাজে ঝামেলা দেখা দেবে।

কন্যা: বদনামের আশঙ্কা রয়েছে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। অনৈতিক কাজের জন্য পস্তাতে হতে পারে। কর্মস্থলে কোনো রহস্যজনক জটিলতায় পড়তে পারেন।

তুলা: প্রবাসীরা কোনো বিষয় নিয়ে ঝামেলায় থাকতে পারেন। কোনো আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলেও তা হবে না।

বৃশ্চিক: পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। আত্মীয়র কারণে সাংসারিক ঝামেলা বৃদ্ধি পাবে। আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে।

ধনু: প্রত্যাশা পূরণের যোগ প্রবল। আত্মীয় সমাগমের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কল্যাণে সমস্যা থেকে রক্ষা পাবেন। মায়ের শরীর ভালো হয়ে উঠবে।

মকর: দিনটি ঝামেলায় শুরু হতে পারে। আজ আপনার কর্মের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা। বিদেশ থেকে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন।

কুম্ভ: বড় ভাই বোনের কাছ থেকে কিছু সাহায্য পেয়ে যাবেন। ব্যবসা-বাণিজ্যে বকেয়া টাকা আদায় হতে পারে। কোনো বন্ধুর সঙ্গে ব্যবসায়িক বিষয়ে মনোমালিন্য হওয়ার আশঙ্কা প্রবল।

মীন: পরিকল্পনা মতো কাজে সাফল্য আসবে না। বরং কাজে অহেতুক বাধা বিপত্তি দেখা দেবে। উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল।