নৌকার ওপর সোফায় বসে রাতারগুল ভ্রমণে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল ভ্রমণ করেছেন। এ সময় তার সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, এ ভ্রমণের আয়োজন করেন কানাডা আওয়ামী লীগের সভাপতি সারওয়ার আহমেদ। 

তিনি বলেন, কৃষিমন্ত্রী তার পরিবার নিয়ে বৃহস্পতিবার সিলেট পৌঁছান। সেখান থেকে সেদিনই তিনি রাতারগুল ভ্রমণে যান।

তবে নৌকার ওপর সোফা তুলে কৃষিমন্ত্রীর ভ্রমণের ছবি ফেসবুকে ভাইরাল হয়। 

এ বিষয়ে সারওয়ার আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সোফা ও নৌকার আয়োজন করে। মন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না।