খাওয়া, ঘুমোনোর মতোই আমাদের জীবনে যৌন সম্পর্ক অতি সাধারণ ব্যাপার। কিন্তু, অনেকেই সুরক্ষিত যৌন জীবন যাপন করেন না।
বহুজনই আবার বহুগামীও। ফলে, অসুরক্ষিত এই যৌনতা থেকেই বিশ্বে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মানুষ যৌন সংক্রমণে ভোগেন। ফলে বাড়ছে ক্ল্যামেডিয়া, গনেরিয়া, সিফিলিসের মতো রোগ। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organization)।
‘হু’ –এর প্রতিনিধি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে যেমন অধিকাংশ মানুষ সচেতন নন তেমনি লজ্জায় জানাতে চান না অনেকেই। চিকিৎসাও করান না। ফলে, রোগের নিরাময় হয় না। এবং একজনের থেকে তা অন্যজনের মধ্যে ছড়িয়ে গিয়ে ভয়াবহ আকার নিচ্ছে।’
এক সমীক্ষা বলছে, চারটি সংক্রমণের ওপর নতুন ৩৭৬টি কেস সম্বন্ধে খবর মিলেছে। এর মধ্যে ১২৭ লক্ষ মানুষ আক্রান্ত ক্ল্যামাইডিয়ায়। ৮৭ লক্ষ আক্রান্ত গনোরিয়ায়, ৬.৩ লক্ষ আক্রান্ত, সিফিলিসে। আর ১৫৬ লক্ষ আক্রান্ত ট্রিকোমোনিয়াসিসে।
প্রতি ২৫ জনের মধ্যে ১ জন রোগীর চিকিৎসা না করানোয় হৃদরোগ, স্নায়ুর রোগ, বন্ধাত্ব, এমনকি এইচআইভি সংক্রমণেও ভোগেন।
সাধারণত, ১৫-৪৯ বছর বয়সের মানুষেরা এই সংক্রমণে বেশি ভোগেন। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।