মেষ : একাধিক পথে আয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের স্বীকৃতি পাওয়া যাবে। পরিবারে আনন্দ থাকবে।
বৃষ : সাহিত্যিকদের সম্মান ও আয় বাড়বে। বন্ধুরা আপনার ওপর নির্ভর হয়ে পড়বে। পীড়া বৃদ্ধির সম্ভাবনা আছে।
মিথুন : চাকরিজীবীদের বদলি ও পদোন্নতি হতে পারে। আত্মীয়র জন্য খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কর্কট : নিজ বুদ্ধিতে কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হবে। আয় বাড়বে। টাকা সঞ্চয় হওয়ার সম্ভাবনা দেখা যায়।
সিংহ : স্বজনদের ওপর প্রভাব খাটিয়ে পৈতৃক সম্পত্তি হস্তগত হওয়ার সম্ভাবনা আছে। কাজে গতি থাকলেও সঞ্চয় কম হবে। রোগের জন্য বিদেশ যেতে হতে পারে।
কন্যা : কর্মক্ষেত্রে গোপন শত্রুদের তৎপরতায় উন্নতি ক্ষতিগ্রস্ত হবে। কর্মোপলক্ষে বিদেশ ভ্রমণ হতে পারে। ব্যয় বাড়বে।
তুলা : কর্মক্ষেত্রে সকলকে নিজ নেতৃত্বে আনার মনোভাব পরিহার করুন। নিজ আয় থেকে স্ত্রীর আয় বেশি হবে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে প্রকাশ্য শত্রুরা তৎপর থাকবে। তবু সম্মান বাড়বে। কিন্তু আয় তদরূপ হবে না।
ধনু : বিনিয়োগের জন্য ঋণলাভের সম্ভাবনা দেখা দেবে। স্ত্রীর রোগে হাসপাতালে খরচ বাড়বে। ভ্রমণ শুভ নয়।
মকর : কর্মক্ষেত্রে কাজের চাপ কম। প্রেম-রোমাঞ্চ শুভ। আশানুরূপ অর্থ সঞ্চয় হবে না।
কুম্ভ : বন্ধুদের অসহযোগিতা দুর্ভাবনার কারণ হবে। কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি হবে না। ব্যয় বাড়বে।
মীন : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। কাজে আত্মীয়র সহযোগিতায় দ্রুত ফল পাওয়া যাবে। রোগভয় থাকবে।