যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে গতকাল সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বহুতল ভবনের ছাদের ওপর পড়েছে। অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন।
নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কৌমো জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকের এ ঘটনায় সেভেন্থ এভিনিউয়ের ৫৪ তলা অফিস ভবনটি কেঁপে ওঠে। তিনি আরও জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ছাদে আগুন ধরে গিয়েছিল এবং তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর কিছু লোককে টাওয়ারটি থেকে বের করে আনা হয়। এতে কেউ আহত হননি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ঘটনা অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস কর্মকর্তা। বিবিসি।