এসপি পদের ২১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদে ২১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারকে রংপুরের এসপি, সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম, মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড়,ডিএমপির উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেট, রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেনকে নোয়াখালী, ডিএমপির উপকমিশনার হায়াতুল ইসলামকে পিরোজপুর, ডিবির উপকমিশনার খোন্দকার নুরন্নবীকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপি, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা, ভোলার এসপি মোকতার হোসেনকে বরিশাল মহানগর, কুড়িগ্রামের এসপি মেহেদুল করিমকে অ্যান্টি টেররিজম ইউনিট, জয়পুরহাটের এসপি রশীদুল হাসানকে রাজশাহী মহানগর, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাট, ঝালকাঠির এসপি জোবায়দুর রহমানকে ডিএমপি, সিএমপির উপকমিশনার ফাতিহা ইয়াসমীনকে ঝালকাঠি, পঞ্চগড়ের এসপি গিয়াস উদ্দিন আহমেদকে বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। এ ছাড়া সিলেটের এসপি মনিরুজ্জামানকে এসবি, অষ্টম এপিবিএনের মোসফিকুর রহমানকে এসবি, নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মোহাম্মদ সিহাব কায়সার খানকে অষ্টম এপিবিএনের অধিনায়ক, রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপি ও রংপুরের এসপি মিজানুর রহমানকে রাজবাড়ীর দায়িত্ব দেওয়া হয়েছে।