xবাজেট প্রতিক্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট বাস্তবায়ন খুবই কঠিন। কারণ মানুষ ট্যাক্স দিতে চায় না। ট্যাক্স আদায়ে দক্ষিণ এশিয়ায় আমরা (বাংলাদেশ) নিচের দিকে।
সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনের পর গতকাল বৃহস্পতিবার সংসদ ভবন থেকে বেরিয়ে সাবেক এই অর্থমন্ত্রী বাজেট সম্পর্কে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ ক
গতকাল বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনের সময় আবুল মাল আবদুল মুহিত ভিআইপি গ্যালারিতে বসে পুরো সময় বাজেট বক্তৃতা শুনছিলেন।
পরে বেরিয়ে যাওয়ার সময় মুহিত সাংবাদিকদের বলেন, বাজেট ডিক্লারেশন ( ঘোষণা) খুবই সুন্দর হয়েছে। আমি আমার বক্তব্যের কোথাও তথ্য-উপাত্ত তুলে ধরতাম না। কিন্তু এবার অর্থমন্ত্রী উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট তুলে ধরেছেন।
এবারের বাজেট প্রস্তাব পেশের ধরনকে অভিনব এবং কর আদায় সম্ভব হলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব হতে পারে বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর। এক ঘণ্টার মধ্যে সবকিছু হয়ে গেছে। সাধারণত আমরা মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাজেট পেশ করি। এবারে প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন। এটা নতুন ট্র্যাডিশন।
এর আগে বাজেট অধিবেশনে অংশ নিতে বিকেল ৩টা ৩৮ মিনিটে হুইল চেয়ারে করে সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে একটানা ১০টি বাজেট পেশ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবেও বাজেট পেশ করেন তিনি।