জমি ভবন ফ্ল্যাট হস্তান্তরে টিআইএন বাধ্যতামূলক

শহর এলাকায় জমি, ভবন ও ফ্ল্যাট হস্তান্তরে ১২ সংখ্যার কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন থাকা বাধ্যতামূলক করা হচ্ছে; অর্থাৎ ফ্ল্যাট বা জমির ক্রেতা-বিক্রেতার টিআইএন নম্বর থাকতে হবে। আগামী অর্থবছরের জন্য এ বিধান যুক্ত করে অর্থবিলে বলা হয়েছে, সিটি করপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড জেলা সদর পৌরসভায় জমি, ভবন ও ফ্ল্যাট হস্তান্তরে টিআইএন থাকা বাধ্যতামূলক। এ ছাড়া ১ লাখ টাকার বেশি চুক্তিমূল্য ও রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় কোনো কিছু নিবন্ধন করতে গেলেও ১২ সংখ্যার টিআইএন থাকতে হবে।