দাম্পত্য কলহ এড়িয়ে চলুন বৃষ, আইনি কাজে বাধা আসবে কুম্ভর

মেষ : চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া সহজ হবে না। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। তবে আয় থাকবে।

বৃষ : আয় থাকলেও সঞ্চয় হবে না। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। শরীর পীড়ায় কাতর হতে পারেন।

মিথুন : কর্মক্ষেত্রে কর্মচারীদের অসহযোগিতা এবং পারিবারিক ক্ষেত্রে স্ত্রীর সমর্থনহীনতা কাজ করবে। শত্রুরা সম্পদ গ্রাসের চেষ্টা করবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কর্কট : কর্মে উন্নতি যোগ নেই। ব্যয় বাড়তে পারে। চর্মরোগের ভয় আছে।

সিংহ : রাজনীতিবিদদের কর্মী সংকট দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে দ্বন্দ্বে জড়াবেন না। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে আইনের দ্বন্দ্ব থাকবে। বন্ধু ও চাকর/কর্মচারী নিয়ে ঝামেলা থাকবে। কর্মস্থল পরিবর্তন হতে পারে।

তুলা : কর্মক্ষেত্রে কর্মচারীর সমস্যা থাকতে পারে। স্ত্রীর আয় বাড়বে। সংসারে কাজের লোকের সমস্যা দেখা দেবে।

বৃশ্চিক : বিদেশ ভ্রমণে বাধা আসবে। কাজে উন্নতি কম। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

ধনু : শত্রুরা তৎপর থাকলেও বিদেশ ভ্রমণ হতে পারে। কাজের গতি ধীর। ব্যয় বাড়বে।

মকর : মানসিক চাপে কাজে গতি আসবে না। আয় থেকে ব্যয় বেশি। রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন।

কুম্ভ : আইনি কাজে বাধা আসবে। বন্ধুভাগ্য শুভ। দেরিতে সঞ্চয় হবে।

মীন : ব্যবসায় চাপ থাকবে। কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ হতে পারে। কর্মচারীদের সহযোগিতা পাওয়া যাবে।