চোরাবালিতে আটকা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে আটকে মুজিবুর রহমান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ হাজিয়ান আমতলী গ্রামের দুদু মিয়ার ছেলে ও হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল মাতামুহুরি নদীর হাজিয়ান পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে মুজিবুর।