সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম শুরু আজ

অবকাশে ২১ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকার পর আজ রবিবার থেকে ফের শুরু হচ্ছে। গত ২৬ মে থেকে গতকাল ১৫ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি ও অবকাশের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক  কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসব বেঞ্চে জরুরি মামলা নিয়ে শুনানি হয়।