বাজে মন্তব্য দূর করতে ফেইসবুকের ‘কমেন্ট র‌্যাংকিং

পাবলিক পোস্টকে আরও ‘অর্থপূর্ণ’ করতে কমেন্ট র‌্যাংকিং ফিচার নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ফেইসবুক। সম্প্রতি এই ফিচারের বিস্তারিত ধারণা দিয়েছে ফেইসবুক কর্র্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেইসবুকের সব পেজ এবং অ্যাকাউন্টের কমেন্টের বিশুদ্ধতা রক্ষা করতে একটি র‌্যাংকিং চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রোডাক্ট ম্যানেজার জাস্টিন সেন একটি ব্লগে লিখেছেন, নিয়মিত জরিপের মাধ্যমে ফেইসবুক বুঝতে চেষ্টা করে ব্যবহারকারীরা কী ধরনের কমেন্ট পড়তে পছন্দ করেন।

নতুন ফিচারের কার্যক্রম সম্পর্কে জানা যায়, এর মাধ্যমে আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক কোনো মন্তব্য পেলেই সেটি ডিলিট করে দেওয়া হয়। সব পেজের জন্যই এই নীতিমালা আছে। যাদের অনেক ফলোয়ার, তাদের অ্যাকাউন্টে এটি অটোমেটিক অনুসরণ করা হয়।

যাদের ফলোয়ার কম, তারা সেটিংসে গিয়ে কমেন্ট র‌্যাংকিং অন করতে পারেন। এ জন্য ‘Settings’-এ গিয়ে ‘Public Posts’-এ ক্লিক করতে হবে। তারপর Who Can Follwo Me গব’ থেকে ‘Public’ করে পেজ রিফ্রেশ দিতে হবে। এরপর ‘Comment Ranking’ থেকে on অথবা Off করতে পারবেন।

ফেইসবুক পেজের কমেন্ট, লাইকের ওপর তার রিচ নির্ভর করে। যে পেজের পোস্টে মানুষ বেশি লাইক দেন, বেশি বেশি কমেন্ট করেন সেই পেজ বেশি বেশি ব্যবহারকারীর কাছে ছড়ায়।