বিসিএস ১৫তম ও ১৭তম ব্যাচের ১৩৬ কর্মকর্তা যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন। তবে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ না হওয়া পর্যন্ত ১২ জন বর্তমান কার্যালয়েই দায়িত্ব পালন করবেন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আবদুল্লাহ শিবলী সাদিক দেশ রূপান্তরকে জানান, পদোন্নতি পেলেও নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ১২ ডিসি আগের পদেই বহাল (ইনসিটু) থাকছেন।
ওই ১২ কর্মকর্তা হলেনÑ নারায়ণগঞ্জে দায়িত্বরত রাব্বী মিয়া, গোপালগঞ্জের মোখলেসুর রহমান সরকার, ফরিদপুরের উম্মে সালমা তানজিয়া, গাজীপুরের দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, সিরাজগঞ্জের কামরুন নাহার সিদ্দিকা, মুন্সীগঞ্জের শায়লা ফারজানা, রাজবাড়ীর শওকত আলী, বাগেরহাটের তপন কুমার বিশ্বাস, ময়মনসিংহের সুভাষ চন্দ্র বিশ্বাস, যশোরের আবদুল আওয়াল, মৌলভীবাজারের তোফায়েল ইসলাম ও রংপুরে দায়িত্বরত এনামুল হাবীব।
এর আগে গত ১১ জুন ১৯ ডিসিকে বিভিন্ন জেলায় বদলি করা হয়।